উদ্দীপকে উল্লিখিত চেকটির টাকা প্রদানে ব্যাংকের অপারগতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বাসি চেক হওয়ায় উদ্দীপকে উল্লিখিত চেকটির টাকা প্রদানে ব্যাংক অপারগতা প্রকাশ করে। চেক প্রস্তুতের পর থেকে চেক এর আদেষ্টা বা আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেকের অর্থ উত্তোলন করা না হলে চেকটি বাসি চেকে পরিনত হয়। থেকে উল্লেখিত তারিখ হতে পরবর্তী ছয় মাস পর্যন্ত চেকের মেয়াদ থাকে। এ সময়ের মধ্যে চেক ব্যাংকে উপস্থাপন করে অর্থ উত্তোলন করতে হয়। অন্যথায় ছয় মাস উত্তীর্ণ হয়ে গেলে চেক সঠিকভাবে প্রস্তুত করলেও ব্যাংক চেকের বিপরীতে অর্থ প্রদান করবে না। কারণ তখন তার বাসি বা বাতিল চেকে পরিণত হয়। উদ্দীপকে উল্লেখিত জনাব আলফাজ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য ১লা ফেব্রুয়ারি একটি দাগকাটা চেক ইস্যু করে। পানদার জনাব ফরিদ প্রাপ্ত চেকটি ২০ আগস্ট ২০২৩ সালে ব্যাংকে জমা দেয় অর্থ উত্তোলনের জন্য। ব্যাংক অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করে কারণ তত দিনে চেকটি একটি বাসি বা বাতিল চেকে পরিণত হয়ে গিয়েছে । জনাব আলফাজ এর ইস্যুকৃত চেকটি ১লা ফেব্রুয়ারি প্রস্তুত করা হয়। জুলাই পর্যন্ত আইন অনুযায়ী। যেহেতু চেকের মেয়াদ ছয় মাস হয়ে থাকে। ৩১ শে জুলাই এর পূর্বে যেকোনো দিন জানাব ফরিদ ব্যাংক চেকটি ভাঙ্গিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। কিন্তু ফরিদ চেকটি ২০ শে আগস্ট জমা দেয় যা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। আর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি বাসি চেক হয়ে যাওয়ায় বাতিল হয়ে গিয়েছে। এই কারণেই ব্যাংক টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে।
HSC Finance 2nd Paper Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চেকটির টাকা প্রদানে ব্যাংকের অপারগতার কারণ বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
