Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট Finance 2nd Paper

HSC Finance 2nd Paper এর Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৬৬২

প্রশ্ন

Finance 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব শিহাব একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি তার কর্মচারীদের চেকের মাধ্যমে বেতন দেন। হাসিব নামে তার এক নতুন কর্মচারী তার কাছ থেকে একটি চেক পায়। হাসিব চেকের বাম কোণে দুটি রেখা ও এর মধ্যে A/C Payee লেখাটি দেখতে পায়। হাসিবকে তার বন্ধু নাছির জানায়, চেকটি অধিক নিরাপদ।

Barisal · 2017

ক
চেকের প্রাপক কে?

উত্তর

চেকের আদেষ্টা অর্থ পরিশোধের নিমিত্তে যার নাম চেকের পাতায় উল্লেখ করে তাকে চেকের প্রাপক বা Payee বলে। [সহায়ক তথ্য] প্রাপক: আদেষ্টাই চেকের উপর প্রাপকের নাম লিখে থাকেন। অবশ্য আদেষ্টা নিজে অর্থ গ্রহণ করলে তিনিই প্রাপক হবেন।
খ
ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও চেক ইস্যু করা কি চেকের অমর্যাদার মধ্যে পড়ে?

উত্তর

ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও চেক ইস্যু করা হলে উপস্থাপনের পর ব্যাংক তা প্রত্যাখান করলে সেটি চেকের অমর্যাদা হিসেবে গণ্য হয়। ব্যাংক কর্তৃক চেকের অর্থ প্রদানের অস্বীকৃতিই মূলত চেকের অমর্যাদা। আর চেক ব্যাংকে উপস্থাপন মাত্র কোনো প্রকার অনিয়ম না থাকলে ব্যাংক উক্ত চেকের অর্থ প্রদানে বাধ্য থাকে। তবে একটি বৈধ চেকও কতগুলো অপরিহার্য শর্তের ঘাটতির কারণে স্বভাবতই অমর্যাদাকৃত হতে পারে। আর এর মধ্যে অন্যতম হলো ব্যাংক হিসাবে আমানতকারীর পর্যাপ্ত টাকা না থাকা।
গ
উদ্দীপকে উল্লিখিত চেকটি নিরাপদ কেন? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চেকটি হলো দাগকাটা চেক এবং অন্য কেউ এ চেকের অর্থ উত্তোলন করতে পারে না। তাই এ ধরনের চেক অধিক নিরাপদ। দাগকাটা চেকের ক্ষেত্রে চেকের উপরিভাগে বামকোণায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা টানা থাকে। এই দুই রেখার মাঝে কিছু লেখা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। উদ্দীপকে জনাব শিহাব একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি তার নতুন কর্মচারী হাসিবকে একটি চেক প্রদান করেন। হাসিব চেকের বামকোণায় দুইটি রেখা ও এর মধ্যে A/C Payce লেখাটি দেখতে পায়। অর্থাৎ চেকটি হলো দাগকাটা চেক। এ চেকের অর্থ শুধু প্রাপক হাসিবের ব্যাংক হিসাবের মাধ্যমেই উত্তোলন করতে হবে। তাই চেকটি হারিয়ে গেলে বা ছিনতাই হলেও হাসিব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এ কারণেই এ চেকটি অধিক নিরাপদ।
ঘ
জনাব শিহাবের কর্মচারীদের সাথে আর্থিক লেনদেন কি সঠিক? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে জনাব শিহাব কর্তৃক কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করা অবশ্যই সঠিক। দাগকাটা চেকের অর্থ প্রাপক ব্যতীত অন্য কেউ টাকা উত্তোলন করতে পারে না। এক্ষেত্রে চেকের প্রাপককে অবশ্যই তার ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ উত্তোলন করতে হয়। উদ্দীপকে জনাব শিহাব একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি তার অন্যান্য কর্মচারীর মতো হাসিবের সাথেও দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন করেন। দাগকাটা চেক হওয়ার কারণে হাসিব ব্যতীত অন্য কেউ এ চেকের অর্থ উত্তোলন করতে পারবে না। কেননা, এরূপ চেকের অর্থ শুধু প্রাপকের ব্যাংক হিসাবে প্রদেয়। ফলে এ চেক চুরি বা ছিনতাই হয়ে গেলেও কোনো কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। উপরিউক্ত বিষয়সমূহ বিবেচনা করে বলা যায়, জনাব শিহাবের কর্মচারীদের সাথে আর্থিক লেনদেন করার পদ্ধতি বা কৌশলটি সঠিক এবং যৌক্তিক।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

জনাব শাকিনুর একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক প্রয়োজনে মাঝে মাঝে বাকিতে লেনদেন করেন। লেনদেনকৃত বাকির টাকা পরবর্তীতে নগদে এবং চেকের মাধ্যমে সংগ্রহ করেন। অতি সম্প্রতি তিনি দু'টি চেকের মাধ্যমে বাকির টাকা জনাব ফরিদের নিকট থেকে পেয়েছেন। জনাব শাকিনুর জনতা ব্যাংকে লেনদেন করেন। কিন্তু তিনি চেক দু'টি জনতা ও অগ্রণী ব্যাংকের নামে পেয়েছেন। তিনি চেক দুটি নিয়ে তার লেনদেনকৃত জনতা ব্যাংকে যান। ব্যাংক তাৎক্ষণিকভাবে একটি চেকের টাকা দিতে চাইলেও অন্যটির জন্য সাতদিন সময় চাইল।

Barisal · 2017

ক
নিকাশ ঘর কী?

উত্তর

ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থলই হলো নিকাশ ঘর।
খ
সঞ্চয়ী হিসাবে টাকা কি ইচ্ছামত যত খুশি যখন তখন তোলা সম্ভব? ব্যাখ্যা করো।

উত্তর

সঞ্চয়ী হিসাবের টাকা ইচ্ছামতো যত খুশী যখন তখন তোলা সম্ভব নয়। এ হিসাবের গ্রাহকগণ ব্যাংক চলাকালীন যতবার খুশি হিসাবে অর্থ জমাদানের সুযোগ পেলেও সপ্তাহে দুই বারের বেশি অর্থ উত্তোলনের সুবিধা পান না। সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্য নিয়ে গ্রাহক এ ধরনের হিসাব খুললেও সীমিত ব্যাংকিং লেনদেনেরও সুযোগ পেয়ে থাকেন।
গ
জনতা ব্যাংক জনাব শাকিনুরকে কোন চেকের টাকা তাৎক্ষণিকভাবে দিতে চাইল, কেন? তা ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে জনতা ব্যাংক শাকিনুরকে বাহক চেকের টাকা তাৎক্ষণিকভাবে দিতে চেয়েছে। বাহক চেকের ক্ষেত্রে সাধারণত প্রাপকের নামের শেষে 'অথবা বাহককে' শব্দদ্বয় লিখা থাকে। এ চেক ব্যাংকে উপস্থাপন করা মাত্রই ব্যাংক এর অর্থ প্রদানে বাধ্য থাকে। উদ্দীপকে জনাব ফরিদের নিকট হতে জনাব শাকিনুর দুটি চেক পেয়েছেন। তিনি চেক দুটি নিয়ে তার লেনদেনকৃত জনতা ব্যাংকে যান। ব্যাংক তাৎক্ষণিকভাবে একটি চেকের অর্থ প্রদানে রাজি হয়। সাধারণত বাহক চেকের অর্থ ব্যাংক তৎক্ষণাৎ প্রদান করে থাকে। এখানেও জনাব শাকিনুর চেকটি জনতা ব্যাংকে উপস্থাপন করা মাত্রই ব্যাংক তার অর্থ প্রদান করেছে। তাই চেকের বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনতা ব্যাংক জনাব শাফিনুরকে বাহক চেকের অর্থ পরিশোধ করেছে।
ঘ
ব্যাংক কেন অন্য চেকের টাকা দিতে সাত দিন সময় চাইল? দু'টি চেকের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক তা ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে অন্য চেকটি দাগকাটা হওয়ার কারণে ব্যাংক নিকাশ ঘর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাত দিন সময় চেয়েছে। নিকাশ ঘর হলো আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির একটি প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বাণিজ্যিক ব্যাংকগুলো এ প্রক্রিয়ায় গ্রাহকের চেক, বিনিময় বিল, ব্যাংক ড্রাফট ইত্যাদির দেনা-পাওনা নিষ্পত্তি করে থাকে। উদ্দীপকে জনাব শাকিনুর জনাব ফরিদের কাছ থেকে দুটি চেক গ্রহণ করেন। তিনি একটি চেক জনতা ব্যাংকের নামে এবং অন্যটি অগ্রণী ব্যাংকের নামে পেয়েছেন। একটি চেক বাহক চেক হওয়ার কারণে জনতা ব্যাংক সাথে সাথেই তা পরিশোধ করে দেয়। কিন্তু অন্য চেকটি দাগকাটা চেক হওয়ার কারণে ব্যাংক সাত দিন সময় চায়। উদ্দীপকের জনাব শাকিনুরের জনতা ব্যাংকে হিসাব রয়েছে। কিন্তু অন্য চেকটি পেয়েছেন অগ্রণী ব্যাংকের। অর্থাৎ তার অন্য চেকটি হলো দাগকাটা চেক। তাই নিকাশঘর প্রক্রিয়ার মাধ্যমে এ চেকের অর্থ আদায় করতে হবে। ব্যাংক এ নিকাশ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই এতদিন সময় চেয়েছে।

question image চেকটি ০৮/০৪/২০১৭ তারিখে আল্ল্ফা ব্যাংক লি.-এর প্রাপকের হিসাবে জমা করা হলে চেকটি প্রত্যাখ্যাত হয়।

Jessore · 2017

ক
চেক কী?

উত্তর

আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের লিখিত শর্তহীন নির্দেশনামাকে চেক বলে।
খ
বাহক চেক, হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ কেন?

উত্তর

বাহক চেক কেবল অর্পনের দ্বারা হস্তান্তরযোগ্য বলে তা হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ। হুকুম চেকের প্রাপক অন্য কোনো ব্যক্তিকে চেক হস্তান্তর করলে চেকে যথাযথ অনুমোদন থাকতে হয়। এক্ষেত্রে ব্যাংক প্রাপক বা অনুমোদন বলে প্রাপকের যথার্থতা যাচাই করে অর্থ প্রদান করে। আর বাহক চেকে এ সুযোগ থাকে না বিধায় তা কম নিরাপদ।
গ
উদ্দীপকে প্রদর্শিত চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চেকটি হলো বিশেষভাবে দাগকাটা চেক। দাগকাটা চেক দুই ধরনের। যথা- সাধারণভাবে দাগকাটা চেক এবং বিশেষভাবে দাগকাটা চেক। সাধারণভাবে দাগকাটা চেকের ক্ষেত্রে চেকের উপরিভাগে দুটি আড়াআড়ি সমান্তরাল রেখা থাকে। বিশেষভাবে দাগকাটা চেকের ক্ষেত্রে এ দুই রেখার মাঝে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে। উদ্দীপকে কিশোর নামক একজন প্রাপককে একটি চেক দেয়া হয়েছে। চেকটির উপরিভাগে বাম কোণায় দুটি আড়াআড়িভাবে সমান্তরাল রেখা টানা রয়েছে। রেখা দুটির মাঝে ডেলটা ব্যাংক লি. এর নাম রয়েছে। তাই চেকের প্রাপক কিশোরকে এ চেকের অর্থ উক্ত ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে হবে। চেকটিতে দুটি সমান্তরাল রেখার মাঝে ডেলটা ব্যাংকের নাম উল্লেখ থাকার নির্দ্বিধায় বলা যায় চেকটি হলো বিশেষভাবে দাগকাটা চেক।
ঘ
আল্ল্ফা ব্যাংক লি. কর্তৃক প্রাপকের হিসাবে জমাকৃত চেকটি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর

উদ্দীপকে বর্ণিত চেকটি বিশেষভাবে দাগকাটা চেক হওয়ার কারণে আলফা ব্যাংক লি. প্রাপকের হিসাবে জমাকৃত চেকটি প্রত্যাখ্যান করে। বিশেষভাবে দাগকাটা চেকের ক্ষেত্রে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখার মাঝে নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে। প্রাপককে ঐ নির্দিষ্ট ব্যাংক হতেই তার হিসাবের মাধ্যমে চেকের অর্থ উত্তোলন করতে হয়। উদ্দীপকে বর্ণিত চেকটির উপরিভাগে বাম কোণায় আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টানা রয়েছে। রেখাদ্বয়ের মাঝে ডেলটা ব্যাংক লি.-এর নাম উল্লেখ থাকায় চেকটি বিশেষভাবে দাগকাটা চেকে রূপান্তরিত হয়েছে। চেকটি ৮/০৪/২০১৭ তারিখে আলফা ব্যাংকে প্রাপকের হিসাবে জমা করা হলে তা প্রত্যাখ্যাত হয়। চেকটি বিশেষভাবে দাগকাটা চেক হওয়ার কারণে প্রাপককে অবশ্যই ডেলটা ব্যাংকের হিসাবের মাধ্যমে এর অর্থ উত্তোলন করতে হবে। অন্য কোনো ব্যাংকের মাধ্যমে চেকটি উপস্থাপিত হলে এর অর্থ পরিশোধিত হবে না। সুতরাং, আলফা ব্যাংক কর্তৃক চেকটি প্রত্যাখ্যাত করার সিদ্ধান্তটি যৌক্তিক। কারণ এটি অন্য ব্যাংকের উপর অঙ্কিত চেক।