উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের? এ চেকের সুবিধা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত চেকটি একটি দাগকাটা চেক। বাহক বা হুকুম চেকের উপরিভাগের বাম পাশে দুটি আড়াআড়ি রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা চেক বলে। গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এরূপ চেকের অর্থ সংগ্রহ করতে হয়। উদ্দীপকে মনির ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ী রাসেলকে ৩০ লক্ষ টাকার একটি চেক দেন। রাসেল চেকটি তার ব্যাংক হিসাবে জমা দেন। তাই বলা যায়, এটি একটি দাগকাটা চেক। দাগকাটা চেকের সুবিধা হলো এটি অধিক নিরাপদ এবং চেকের মূল্য পরিশোধের নিশ্চয়তা পাওয়া যায়। প্রতারণা ও জালিয়াতি রোধ করে এবং অপরাধী শনাক্ত করা যায়। এছাড়া বড় অঙ্কের লেনদেন করা যায় এবং লেনদেন সম্পাদনে প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হয়। প্রয়োজনে দাগকাটা চেককে আদেষ্টা দাগ ছাড়া চেকে রূপান্তর করতে পারে। তাই বলা যায়, দাগকাটা চেকের বহুমুখী সুবিধা রয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের? এ চেকের সুবিধা বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
