উদ্দীপকে উল্লিখিত চেকটির টাকা প্রদানে ব্যাংকের অপারগতার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক জনাব করিমকে চেকটির টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে। চেকে উল্লিখিত তারিখ হতে আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেকের অর্থ উত্তোলন করা না হলে তাকে বাসি চেক বলে। সাধারণত চেক প্রস্তুতের তারিখ হতে ৬ মাস বা ১৮০ দিন অতিক্রান্ত হয়ে গেলে উক্ত চেক বাসি চেক হিসেবে গণ্য হয় এবং ব্যাংক এক্ষেত্রে চেকের অর্থ পরিশোধ করে না। উদ্দীপকে জনাব নবী তার পাওনাদার জনাব করিমকে একটি চেক দেন। জনাব করিম তার নামে ১ জানুয়ারি, ২০২২ তারিখে ইস্যুকৃত চেকটি ১ আগষ্ট তারিখে অর্থাৎ ৬ মাস পরে ব্যাংকে তার হিসেবে জমা দিতে গেলে ব্যাংক টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে। কারণ আইনগতভাবে ৬ মাস পূর্ণ হয়ে গেলে উক্ত চেক বাসি চেক হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে প্রথম দর্শনেই চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তাই উল্লিখিত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় চেকটির টাকা জনাব করিমকে প্রদানে ব্যাংকের অপারগতার মূল কারণ।
HSC Finance 2nd Paper Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চেকটির টাকা প্রদানে ব্যাংকের অপারগতার কারণ ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
