"বাহক চেক কম নিরাপদ।"- ব্যাখ্যা কর।
উত্তর: যে চেকের টাকা চাহিবামাত্র চেকের বাহককে ব্যাংক প্রদান করে তাকে বাহক চেক বলে। বাহক চেক হারিয়ে গেলে যে কেউ তা ভাঙানোর জন্য ব্যাংকে উপস্থাপন করতে পারে। এ চেকের টাকা ব্যাংক চেকের বাহককে পরিশোধে বাধ্য থাকে। যার ফলে হারিয়ে যাওয়া চেকের টাকা পরিশোধ করলে সেক্ষেত্রে প্রাপক বা ধারকের কিছু করার থাকে না। তাই বাহক চেক কম নিরাপদ।
HSC Finance 2nd Paper Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট · সৃজনশীল
"বাহক চেক কম নিরাপদ।"- ব্যাখ্যা কর।
উত্তর
