দাগকাটা চেক বলতে কী বোঝায়?
উত্তর: বাহক বা হুকুম চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা টানা হলে তাকে দাগকাটা চেক বলে। দাগকাটা চেক সবচেয়ে নিরাপদ একটি চেক। এই চেকের অর্থ নির্দিষ্ট প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। এরূপ চেকের অর্থ নগদে পরিশোধ করা হয় না। ফলে এ ধরনের চেক চুরি বা হারিয়ে গেলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারে না।
HSC Finance 2nd Paper Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট · সৃজনশীল
দাগকাটা চেক বলতে কী বোঝায়?
উত্তর
