উদ্দীপকে বর্ণিত জনাব জুয়েলের ইস্যুকৃত চেকটি কোন ধরনের চেক ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব জুয়েলের ইস্যুকৃত চেকটি বাহক চেক ছিল। এ চেকে প্রাপকের নামের শেষে "অথবা বাহককে” শব্দদ্বয় উল্লেখ থাকে। যে কেউ এ চেক ব্যাংকে উপস্থাপন করে অর্থ উত্তোলন করতে পারে। তাই এ চেক অপেক্ষাকৃত কম নিরাপদ। সাধারণত কম টাকার লেনদেনের জন্য এ চেক ব্যবহার করা হয়। উদ্দীপকে জনাব জুয়েল একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি জনাব আজাদের পাওনা বাবদ ৮ লক্ষ টাকার একটি চেক ইস্যু করেন। চেকটি তার ব্যক্তিগত সহকারী মারফত জনাব আজাদের কাছে পাঠান। উক্ত সহকারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যায়। সাধারণত বাহক চেকের টাকা যেকোনো ব্যক্তি ব্যাংক থেকে উত্তোলন করতে পারে। সুতরাং, বাহক চেক হওয়ায় জনাব জুয়েলের ব্যক্তিগত সহকারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে সক্ষম হয়েছে। তাই বলা যায়, জনাব জুয়েল বাহক চেক ইস্যু করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 6: চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব জুয়েলের ইস্যুকৃত চেকটি কোন ধরনের চেক ছিল? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
