জনাব আযাদ কর্তৃক উদ্দীপকে সংগৃহীত পত্রটি কোন প্রকারের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আযাদ ঘূর্ণায়মান প্রত্যয়পত্র সংগ্রহ করেছেন। যে প্রত্যয়পত্র নির্দিষ্ট সময়ের জন্য অর্থের পরিমাণ সর্বোচ্চ নির্দিষ্টপূর্বক খোলা হয় তাকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলে। উক্ত সময়ে পৌনঃপুনিকভাবে সমপরিমাণ বা তার কম অর্থের জন্য এরূপ প্রত্যয়পত্র ব্যবহার করা যায়। প্রতিবার পত্র ইস্যুর ঝামেলা এড়ানোর জন্য গ্রাহক ব্যাংক থেকে এরূপ প্রত্যয়পত্র সংগ্রহ করেন। উদ্দীপকের জনাব আযাদ ব্যাংক থেকে একটি প্রত্যয়পত্র সংগ্রহ করেন। উক্ত প্রত্যয়পত্রের মাধ্যমে তিনি কয়েকবার লেনদেন করতে পারেন। সে কারণে তাকে প্রতিবার পত্র ইস্যুর ঝামেলা পোহাতে হয় না।' অর্থাৎ তিনি ব্যাংক থেকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র সংগ্রহ করেছেন। কারণ তিনি যে ধরনের সুবিধা সংবলিত প্রত্যয়পত্র ব্যাংক থেকে সংগ্রহ করেছেন তা ঘূর্ণায়মান প্রত্যয়পত্র ব্যতীত অন্যকোনো প্রত্যয়পত্র থেকে পাওয়া যায় না। সুতরাং বলা যায়, জনাব আযাদ কর্তৃক সংগৃহীত পত্রটি হলো ঘূর্ণায়মান প্রত্যয়পত্র।
HSC Finance 2nd Paper Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা · সৃজনশীল
জনাব আযাদ কর্তৃক উদ্দীপকে সংগৃহীত পত্রটি কোন প্রকারের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর