উদ্দীপকে কামাল কোন ধরনের প্রত্যয়পত্র খুলেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব কামাল ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র খুলেছিলেন। কোন প্রত্যয়পত্র জামানত হিসেবে জমা রেখে ব্যাংক যে নতুন প্রত্যয়পত্র ইস্যু করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলা হয়। এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। এ ধরনের প্রত্যয়পত্রের গ্রহীতা জামানত হিসেবে আরেকটি প্রত্যয়পত্র জমা রাখে। উদ্দীপকে জনাব কামাল একজন কাপড় ব্যবসায়ী। সম্প্রতি তিনি ইউরোপের একটি বিদেশী কোম্পানি থেকে পোশাক রপ্তানির বিপরীতে 'সিটি ব্যাংক' কর্তৃক নিশ্চয়তাপ্রাপ্ত একটি প্রত্যয়পত্র পান। রপ্তানির শর্ত অনুসারে জনাব কামালকে চায়না থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। তিনি নগদে কোনো টাকা পরিশোধ করতে না পেরে প্রাপ্ত প্রত্যয়পত্রটি ব্যাংকের নিকট বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানির ব্যবস্থা গ্রহন করেছেন। জনাব কামাল একই সাথে একজন আমদানিকারক ও রপ্তানিকারক। ইউরোপে পণ্য রপ্তানি করার নিমিত্তে তিনি সিটি ব্যাংক থেকে একটি প্রত্যয়পত্র পান। সেই প্রত্যয়পত্র জনাব কামাল ব্যাংকে জামানত হিসেবে রেখে চীন দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রত্যয়পত্র সংগ্রহ করে। অর্থাৎ জনাব কামাল একটি প্রত্যয়পত্র জামানত হিসেবে জমা রেখে নতুন প্রত্যয়পত্র ব্যাংক থেকে ইস্যু করাচ্ছে। তাই বলা যায় যে, জনাব কামাল ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র সংগ্রহ করেছে।
HSC Finance 2nd Paper Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা · সৃজনশীল
উদ্দীপকে কামাল কোন ধরনের প্রত্যয়পত্র খুলেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর