'জনাব আজিজের সংগৃহীত পত্রটি তার ব্যবসায়ের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ।' – এ বক্তব্যটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব আজিজের সংগৃহীত ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্রটি তার ব্যবসায়ের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ- এ বক্তব্যটি যৌক্তিক। কোনো প্রত্যয়পত্রের গ্রহীতা মূল প্রত্যয়পত্রের বিপক্ষে বা এর জামানতের ভিত্তিতে অন্যের অনুকূলে ব্যাংক থেকে কোনো নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করলে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলে। ফলে রপ্তানিকারক এরূপ প্রত্যয়পত্র দ্বারা আমদানির ক্ষেত্রে অর্থায়ন সুবিধা লাভ করে। উদ্দীপকে জনাব আজিজ একজন ব্যবসায়ী। তিনি বিদেশে পণ্য রপ্তানি করেন। আবার বিদেশ থেকে সুতা ও কাপড় আমদানি করেন। এক্ষেত্রে জনাব আজিজ তার অনুকূলে বিদেশি আমদানিকারকের প্রেরিত প্রত্যয়পত্র ব্যাংকে বন্ধক রেখে তার বিপক্ষে নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করেন। উক্ত নতুন প্রত্যয়পত্র ব্যবহার করে তিনি প্রয়োজনীয় সুতা ও কাপড় আমদানি করেন। অর্থাৎ তিনি ব্যাক থেকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র সংগ্রহ করেন। একজন ব্যবসায়ী হিসেবে জনাব আজিজ রপ্তানিকারক ও আমদানিকারক উভয়ই। যে কারণে রপ্তানি বাবদ তিনি বিদেশি আমদানিকারক থেকে প্রত্যয়পত্র পায়। আবার প্রয়োজনীয় সুতা ও কাপড় আমদানির জন্য তাকে ব্যাংক থেকে প্রত্যয়পত্র সংগ্রহ করতে হয়। তাই তিনি প্রাপ্ত প্রত্যয়পত্র বন্ধক রেখে ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র সংগ্রহ করেন। ফলে তাকে নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করতে হয় না। সুতরাং বলা যায়, জনাব আজিজের সংগৃহীত প্রত্যয়পত্র তার ব্যবসায়ের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা · সৃজনশীল
'জনাব আজিজের সংগৃহীত পত্রটি তার ব্যবসায়ের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর