উদ্দীপকে বর্ণিত ব্যাংক কোন ধরনের দলিল ইস্যু করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যাংক দলিলি প্রত্যয়পত্র ইস্যু করে। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকারককে মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। ইস্যুকারী ব্যাংক যদি প্রত্যয়পত্রে এরূপ শর্ত আরোপ করে যে, বিল উপস্থাপনের সময় এর সাথে মালের চালান রসিদ, বহনপত্র, বিমাপত্র ইত্যাদি সংযুক্ত করতে হবে অন্যথায় বিল স্বীকৃতি হবে না তবে তাকে দলিলি প্রত্যয়পত্রও বলে। উদ্দীপকের জনাব সাদ আমেরিকার একজন ক্রেতার কাছ থেকে ১,০০০ পিস শার্টের ক্রয়াদেশ পেয়েছেন। উক্ত ক্রেতার পক্ষে ও রপ্তানিকারক সাদের অনুকূলে ব্যাংক একটি দলিল ইস্যু করে যেখানে ব্যাংক শর্ত দিল যে, বিল উপস্থাপনের সময় মালের চালানি রসিদ, বহনপত্র ও বিমাপত্র সংযুক্ত করতে হবে। তাই নিঃসন্দেহে বলা যায়, ব্যাংক জনাব সাদের অনুকূলে দলিলি প্রত্যয়পত্র ইস্যু করে।
HSC Finance 2nd Paper Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 8: বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যাংক কোন ধরনের দলিল ইস্যু করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর