ব্যাংক মি. আলিকে কোন ধরনের জামানতের বিপরীতে ঋণ প্রদান করলো? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যাংক মি. আলিকে ব্যক্তিক জামানতের বিপরীতে ঋণ প্রদান করল। ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতা কোনো প্রকার সম্পত্তি বন্ধক না দিয়ে যদি শুধু নিজস্ব নিশ্চয়তা প্রদান করে অথবা তৃতীয় কোনো ব্যক্তির ব্যক্তিগত নিশ্চয়তার ব্যবস্থা করে দেয় তাহলে উক্ত নিশ্চয়তাকে ব্যক্তিক জামানত বলে। এক্ষেত্রে গ্রাহকের চরিত্র, সততা, আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয় দেখা হয়। উদ্দীপকে মি. আলি তার ব্যবসায় সম্প্রসারণ করতে চান, সেক্ষেত্রে তার এক থেকে দুই কোটি টাকা প্রয়োজন। মি. আলি ব্যাংকের নিকট আবেদন করলে ব্যাংক তাকে দু'জন ব্যক্তির নিকট থেকে গ্যারান্টিপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে বলল। অর্থাৎ ব্যাংক কোনো প্রকার সম্পত্তি বন্ধক নিচ্ছে না। কেবল মি. আলি ও তৃতীয় পক্ষের নিশ্চয়তার ঋণ দিতে সম্মত হয়েছে। এ ধরনের জামানত হলো ব্যক্তিক জামানত। তাই বলা যায়, ব্যাংক মি. আলিকে ব্যক্তিক জামানতের বিপরীতে ঋণ প্রদান করল।
HSC Finance 2nd Paper Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার · সৃজনশীল
ব্যাংক মি. আলিকে কোন ধরনের জামানতের বিপরীতে ঋণ প্রদান করলো? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর