HSCFinance 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
পুষ্প সুলতানা একজন রপ্তানিকারক। নতুন অর্ডারের জন্য মাঝেমধ্যে ব্যাংকে জমাকৃত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় বলে ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নেন। কিছুদিনের মধ্যে নতুন একটা কারখানা স্থাপন করার জন্য ব্যাংক থেকে ঋণের আবেদন করেন। কিন্তু পর্যাপ্ত জামানতের অভাবে ব্যাংক তাকে ঋণ প্রদানে সম্মতি জানায় না। এজন্য তিনি সেভিংস সার্টিফিকেট জামানত হিসেবে রাখেন।
[মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক
পূর্বস্বত্ব কী?
উত্তর
জামানতকৃত ঋণের দলিল ঋণ পরিশোধিত না হওয়া পর্যন্ত ব্যাংক আটকে রাখার এবং প্রয়োজনে তা ভাঙানো বা বিক্রয় করার অধিকারী হলে তাকে পূর্বস্বত্ব বলে।
খ
পণ্য বন্ধক রেখে ব্যাংক ব্যবসায়ীদের কোন ধরনের ঋণ দেয়? ব্যাখ্যা কর।
উত্তর
পণ্য বন্ধক রেখে ব্যাংক ব্যবসায়ীদের নগদ ঋণ দেয়।
চলতি মূলধনজনিত অসুবিধা দূর করার জন্য ব্যাংক তার গ্রাহকদের পণ্য বন্ধকের বিনিময়ে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে এরূপ ঋণের ক্ষেত্রে গ্রাহককে নগদ ঋণ হিসাব বা চলতি হিসাব খুলতে হয়। মঞ্জুরকৃত ঋণের সীমা এক্ষেত্রে নির্দিষ্ট থাকে। চেক কেটে গ্রাহক ঐ হিসাব থেকে অর্থ সংগ্রহ করে। উত্তোলিত অর্থের উপরই শুধু এক্ষেত্রে সুদ দিতে হয় এবং সুবিধামতো এর অর্থ পরিশোধ করা যায়।
গ
পুষ্প সুলতানার জামানতটি কোন ধরনের জামানত? ব্যাখ্যা কর।
উত্তর
উদ্দীপকের পুষ্প সুলতানার জামানতটি হলো পূর্বস্বত্ব, যা একটি অব্যক্তিক জামানত।
ব্যাংক স্থাবর ও অস্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ মঞ্জুর করলে তাকে অব্যক্তিক জামানত বলা হয়। এক্ষেত্রে ঋণগ্রহীতা জমি, দালানকোঠা, পণ্যদ্রব্য প্রভৃতি জামানত রেখে ঋণ নেওয়ার সুযোগ পায়। এটি বাংকের জন্য বেশি নিরাপদ। গ্রাহক সাধারণত পূর্বস্বত্ব হিসেবে স্থায়ী আমানত রসিদ, শেয়ার সার্টিফিকেট ইত্যাদি বন্ধক রাখে।
উদ্দীপকে পুষ্প সুলতানা একজন পোশাক রপ্তানিকারক। কিছুদিনের মধ্যে তিনি একটি কারখানা স্থাপন করতে চান। তাই তিনি ব্যাংক থেকে ঋণের আবেদন করেন। পর্যাপ্ত জামানতের অভাবে ব্যাংক তার আবেদনে সম্মতি জানায়নি। এজন্য তিনি সেভিংস সার্টিফিকেট জামানত হিসেবে রাখেন। সম্পত্তির দলিল হিসেবে সেভিংস সার্টিফিকেট বন্ধক রেখে ব্যাংক যে টাকা দেয় তা হলো পূর্বস্বত্ব। তাই বলা যায়, উদ্দীপকে পুষ্প সুলতানার অব্যক্তিক জামানত দিয়েছেন।
ঘ
পুষ্প সুলতানা যদি ঋণ গ্রহণকালে সেভিংস সার্টিফিকেট এর পরিবর্তে তার স্থাবর সম্পত্তির মালিকানার দলিল শুধু ব্যাংকের কাছে বন্ধক রাখেন তাহলে এটিকে কোন প্রকারের জামানত বলা হবে? বিশ্লেষণ কর।
উত্তর
উদ্দীপকে পুষ্প সুলতানা ঋণ গ্রহণকালে সেভিংস সার্টিফিকেটের পরিবর্তে স্থাবর সম্পত্তির মালিকানার দলিল ব্যাংকের কাছে বন্ধক রাখেন, তখন এটিকে ভাসমান বন্ধক বলা হবে।
জামানত হিসেবে ঋণগ্রহীতা কোনো স্থাবর সম্পত্তির পূর্ণ বা আংশিক অধিকার ব্যাংকের কাছে অর্পণ করলে তা স্থাবর সম্পত্তি বন্ধক হিসেবে বিবেচিত হয়। ভাসমান বন্ধক একধরনের স্থাবর সম্পত্তি বন্ধক। এক্ষেত্রে ঋণগ্রহীতা তার স্থাবর সম্পত্তির দলিল ব্যাংকের কাছে বন্ধক রাখে।
উদ্দীপকে পুষ্প সুলতানা নতুন অর্ডারের জন্য মাঝেমধ্যে ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নিয়ে থাকেন। নতুন একটি কারখানা স্থাপনের জন্য তিনি ব্যাংক ঋণের আবেদন করেন। উক্ত ঋণের জন্য তিনি সেভিংস সার্টিফিকেট বন্ধক রাখেন। তিনি এর পরিবর্তে তার কোনো স্থায়ী সম্পত্তির দলিল শুধু ব্যাংকের কাছে বন্ধক রাখতে পারেন। তখন এই জামানত হবে ভাসমান বন্ধক। এটি স্থাবর সম্পত্তি বন্ধকের অন্তর্ভুক্ত।
ব্যাংক অগ্রিম ঋণ মঞ্জুরের ক্ষেত্রে নিশ্চয়তাস্বরূপ জামানত দিয়ে থাকে। ব্যাংক সাধারণত ব্যক্তিক ও অব্যক্তিক জামানত নিয়ে থাকে। অব্যক্তিক জামানত হিসেবে ব্যাংক অনেক সময় ভাসমান বন্ধক নিয়ে থাকে। এক্ষেত্রে স্থায়ী বন্ধকের মতো সম্পত্তি নিবন্ধন করে তার মালিকানা ব্যাংকের কাছে হস্তান্তর করতেও হয় না। এছাড়া এতে স্থায়ী বন্ধকের মতো দুইবার নিবন্ধনের প্রয়োজন নেই।
সম্পূর্ণ প্রশ্ন দেখো