জনাব শফিককে 'ABC ব্যাংক' কোন ধরনের জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শফিককে 'ABC ব্যাংক' ব্যক্তিক জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে। ব্যাংক যখন কোনো সম্পত্তি বন্ধক না রেখে ঋণগ্রহীতার সততা, সচ্ছলতা ও সুনামের বিপরীতে ঋণ দেয় তখন তাকে ব্যক্তিক জামানত বলে। তাই ব্যক্তিক জামানতের বেলায় নির্ধারিত ব্যক্তির সামাজিক মানমর্যাদা, ব্যবসায়িক অবস্থান, নৈতিক চরিত্র, ঋণ ফেরতদানের ইত্যাদি বিষয় ব্যাংক বিবেচনা করে। উদ্দীপকে জনাব শফিক একজন সফল ব্যবসায়ী। তার সততা, ব্যাংকের সাথে লেনদেন, ব্যবসায়িক সচ্ছলতা ও সুনামের কারণে ব্যাংক তাকে বড় অঙ্কের অর্থ নিশ্চিন্তে ঋণ মঞ্জুর করেছে। এক্ষেত্রে জনাব শফিকের সততা, সচ্ছলতা ও সুনাম জামানত হিসেবে বিবেচিত হয়েছে। এ থেকে বলা যায়, উদ্দীপকে জনাব শফিককে ব্যাংক ব্যক্তিক জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার · সৃজনশীল
জনাব শফিককে 'ABC ব্যাংক' কোন ধরনের জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর