উদ্দীপকের ব্যাংকটি জনাব আদনানকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা করে ঋণ দিয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি জনাব আদনানকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে ব্যক্তিক জামানতের বিষয়টি বিবেচনা করে ঋণ দিয়েছে। যে স্থাবর/অস্থাবর সম্পত্তি জমা রেখে ব্যাংক ঋণ দেয় তাকে জামানত বলে। ঋণের জামানত প্রধানত দুই প্রকার, যথা: ব্যক্তিক জামানত ও অব্যক্তিক জামানত। ঋণগ্রহীতা তার ব্যক্তিগত সুনাম, সততা কাজে লাগিয়ে ঋণ নিলে তা হবে ব্যক্তিক জামানত। তবে কোনো সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিলে তা হবে অব্যক্তিক জামানত। উদ্দীপকে জনাব আদনান একজন সফল ব্যবসায়ী। তার ব্যবসায়ের জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তাই তিনি একটি ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদন করেন। ব্যাংক উক্ত ঋণের আবেদনটি মঞ্জুর করে। কিন্তু এই ঋণের ক্ষেত্রে তাকে কোনো সম্পত্তি বন্ধক রাখতে হয়নি। সাধারণত ব্যক্তিক জামানতের ক্ষেত্রে গ্রাহকের চরিত্র, সততা, আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। এক্ষেত্রে জনাব আদনানের ব্যবসায়িক সুনাম ও আর্থিক সচ্ছলতাকে জামানত হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আদনানকে ব্যাংক ব্যক্তিক জামানতের বিপরীতে ঋণ দিয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটি জনাব আদনানকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কোন বিষয়টি বিব…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর