শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কি জনাব সাফির ছোট ভাইয়ের নিকট হতে উপযুক্ত জামানত গ্রহণ করেছে বলে মনে করো? তুলানমূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি জনাব সাফির ছোট ভাইয়ের নিকট থেকে উপযুক্ত জামানতই গ্রহণ করেছে বলে আমি মনে করি। ব্যাংক সাধারণত দুই ধরনের জামানতের বিপরীতে গ্রাহকদের ঋণ প্রদান করে থাকে। প্রথমত, অব্যক্তিগত জামানত এবং দ্বিতীয়ত, ব্যক্তিগত জামানত। অব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতাকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যাংকে জামানত রাখতে হয়। অন্যদিকে, ব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতার নিজস্ব সুনাম, খ্যাতি ও দক্ষতা জামানত হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে জনাব সাফি ব্যাংক হতে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ গ্রহণ করেন। অন্যদিকে, তার ছোট ভাই একই ব্যাংক হতে কারখানার দলিল ব্যাংকে জামানত রেখে ঋণ গ্রহণ করেন। অর্থাৎ ব্যাংকটি জনাব সাফির ছোট ভাইকে অব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান করেছে। ব্যাংকের এই দু'ধরনের জামানতের মধ্যে জনাব সাফির জামানতটি অধিক ঝুঁকিপূর্ণ। কেননা, জনাব সাফির ক্ষেত্রে কোনো প্রকার সম্পত্তি বন্ধক রাখা হয়নি। যদি জনাব সাফি ঋণের অর্থ পরিশোধ করতে না পারেন, তাহলে ব্যাংক চাইলেও জনাব সাফির সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে না। অপরদিকে, জনাব সাফির ছোট ভাই ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে তার কাছ থেকে জামানতকৃত কারখানার দলিল ব্যাংক চাইলেই বাজেয়াপ্ত করে মেয়াদি ঋণ আদায়ের ব্যবস্থা করতে পারবে। আবার, জনাব সাফির ছোট ভাই ঋণ পরিশোধে অসমর্থ হলে ব্যাংক তার জামানতটি নিলামে বিক্রয় করে ঋণের অর্থ সংগ্রহ করতে পারবে। সুতরাং এ সকল বিষয় পর্যালোচনা করে বলা যায়, ব্যাংক জনাব সাফির ছোট ভাইয়ের কাছ থেকে উপযুক্ত জামানতই গ্রহণ করেছে।

HSC Finance 2nd Paper Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Finance 2nd Paper · Chapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কি জনাব সাফির ছোট ভাইয়ের নিকট হতে উপযুক্…

উদ্দীপক

জনাব সাফি ও তার বন্ধু জনাব রাফি দু'জনই সততা, দক্ষতা ও সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন। জনাব সাফি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে তার বন্ধু জনাব রাফি ব্যাংকটিকে প্রদত্ত ঋণের বিপরীতে নিশ্চয়তা প্রদান করেছেন। অন্যদিকে জনাব সাফির ছোট ভাই একজন নতুন উদ্যোক্তা হিসেবে একই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে গেলে ব্যাংকটি তার নিকট থেকে তার কারখানার দলিল জামানত হিসেবে গচ্ছিত রাখে। এক্ষেত্রে শর্ত দেওয়া হয় যে, ঋণ পরিশোধ করা না পর্যন্ত কারখানার দলিলটি ব্যাংকে সংরক্ষিত থাকবে।

Chittagong · 2017

উত্তর

বৈদেশিক বিনিময়ে দেশীয় মুদ্রা দ্বারা যে পরিমাণ বিদেশি মুদ্রা ক্রয় করা সম্ভব হয় তাকে বৈদেশিক বিনিময় হার বলে।

উত্তর

যে প্রত্যয়পত্র নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ অর্থের সীমা (Currency limit) পর্যন্ত একাধিক লেনদেনের জন্য বারে বারে ব্যবহার করা যায় তাকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলে। বারবার ব্যাংকে প্রত্যয়পত্র খোলার ঝামেলা থেকে গ্রাহকদের রেহাই দেয়ার জন্য এ ধরনের প্রত্যয়পত্রের উদ্ভব হয়েছে।

উত্তর

উদ্দীপকে ব্যাংকটি জনাব সাফিকে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ দিয়েছে। ব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতা সম্পত্তি বন্ধক না দিয়ে নিজস্ব ও ব্যবসায়িক সুনাম, দক্ষতা ও খ্যাতি গ্যারিন্টি বা নিশ্চয়তা হিসেবে প্রদান করে। কখনও কখনও ঋণগ্রহীতা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে নিশ্চয়তার ব্যবস্থা করে দেন। উদ্দীপকে জনাব সাফি ও তার বন্ধু জনাব রাফি দু'জনই সততা, দক্ষতা ও সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন। জনাব সাফি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। এক্ষেত্রে তার বন্ধু জনাব রাফি ব্যাংকটিকে প্রদত্ত ঋণের বিপরীতে নিশ্চয়তা প্রদান করেছেন। অর্থাৎ জনাব সাফি তার ঋণের বিপরীতে কোনো প্রকার সম্পত্তি বন্ধক বা জামানত রাখেননি। উক্ত ঋণের ক্ষেত্রে তার বন্ধুর ব্যক্তিগত সুনাম ও সততাকে জামানত হিসেবে ব্যাংক গ্রহণ করেছে। সুতরাং বলা যায়, তৃতীয় পক্ষের নিশ্চয়তার মাধ্যমে অর্থাৎ ব্যক্তিগত জামানতের বিপরীতে জনাব সাফি ঋণ গ্রহণ করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি জনাব সাফির ছোট ভাইয়ের নিকট থেকে উপযুক্ত জামানতই গ্রহণ করেছে বলে আমি মনে করি। ব্যাংক সাধারণত দুই ধরনের জামানতের বিপরীতে গ্রাহকদের ঋণ প্রদান করে থাকে। প্রথমত, অব্যক্তিগত জামানত এবং দ্বিতীয়ত, ব্যক্তিগত জামানত। অব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতাকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যাংকে জামানত রাখতে হয়। অন্যদিকে, ব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতার নিজস্ব সুনাম, খ্যাতি ও দক্ষতা জামানত হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে জনাব সাফি ব্যাংক হতে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ গ্রহণ করেন। অন্যদিকে, তার ছোট ভাই একই ব্যাংক হতে কারখানার দলিল ব্যাংকে জামানত রেখে ঋণ গ্রহণ করেন। অর্থাৎ ব্যাংকটি জনাব সাফির ছোট ভাইকে অব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান করেছে। ব্যাংকের এই দু'ধরনের জামানতের মধ্যে জনাব সাফির জামানতটি অধিক ঝুঁকিপূর্ণ। কেননা, জনাব সাফির ক্ষেত্রে কোনো প্রকার সম্পত্তি বন্ধক রাখা হয়নি। যদি জনাব সাফি ঋণের অর্থ পরিশোধ করতে না পারেন, তাহলে ব্যাংক চাইলেও জনাব সাফির সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে না। অপরদিকে, জনাব সাফির ছোট ভাই ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে তার কাছ থেকে জামানতকৃত কারখানার দলিল ব্যাংক চাইলেই বাজেয়াপ্ত করে মেয়াদি ঋণ আদায়ের ব্যবস্থা করতে পারবে। আবার, জনাব সাফির ছোট ভাই ঋণ পরিশোধে অসমর্থ হলে ব্যাংক তার জামানতটি নিলামে বিক্রয় করে ঋণের অর্থ সংগ্রহ করতে পারবে। সুতরাং এ সকল বিষয় পর্যালোচনা করে বলা যায়, ব্যাংক জনাব সাফির ছোট ভাইয়ের কাছ থেকে উপযুক্ত জামানতই গ্রহণ করেছে।
HSCFinance 2nd PaperChapter 7: ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পুষ্প সুলতানা একজন রপ্তানিকারক। নতুন অর্ডারের জন্য মাঝেমধ্যে ব্যাংকে জমাকৃত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় বলে ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নেন। কিছুদিনের মধ্যে নতুন একটা কারখানা স্থাপন করার জন্য ব্যাংক থেকে ঋণের আবেদন করেন। কিন্তু পর্যাপ্ত জামানতের অভাবে ব্যাংক তাকে ঋণ প্রদানে সম্মতি জানায় না। এজন্য তিনি সেভিংস সার্টিফিকেট জামানত হিসেবে রাখেন। [মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]
পূর্বস্বত্ব কী?
পণ্য বন্ধক রেখে ব্যাংক ব্যবসায়ীদের কোন ধরনের ঋণ দেয়? ব্যাখ্যা কর।
পুষ্প সুলতানার জামানতটি কোন ধরনের জামানত? ব্যাখ্যা কর।
পুষ্প সুলতানা যদি ঋণ গ্রহণকালে সেভিংস সার্টিফিকেট এর পরিবর্তে তার স্থাবর সম্পত্তির মালিকানার দলিল শুধু ব্যাংকের কাছে বন্ধক রাখেন তাহলে এটিকে কোন প্রকারের জামানত বলা হবে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পণ্য বন্ধক রেখে ব্যাংক ব্যবসায়ীদের কোন ধরনের ঋণ দেয়? ব্যাখ্যা কর।

পণ্য বন্ধক রেখে ব্যাংক ব্যবসায়ীদের কোন ধরনের ঋণ দেয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পূর্বস্বত্ব কী?

পূর্বস্বত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব শফিক একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় থেকে অর্জিত সকল অর্থ X ব্যাংকের চলতি হিসাবে জমা রাখেন। সম্প্রতি তার ব্যবসায়ে পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তার ব্যাংক হিসাবে রক্ষিত টাকা ছাড়াও অতিরিক্ত ৫০,০০০ টাকা ঋণ নেন। দ্বিতীয়ত, তিনি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা ঋণ নেন। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ভাসমান মুদ্রা কী?
ফ্যাক্টরিং এর চাইতে ফোরফেইটিং এর কার্য ব্যাপকতর কেন? ব্যাখ্যা কর।
জনাব শফিক প্রথমে কোন ধরনের ঋণ নিয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে জনাব শফিক যে ধরনের জামানতের বিপরীতে ঋণ নিয়েছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ফ্যাক্টরিং এর চাইতে ফোরফেইটিং এর কার্য ব্যাপকতর কেন? ব্যাখ্যা কর।

ফ্যাক্টরিং এর চাইতে ফোরফেইটিং এর কার্য ব্যাপকতর কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভাসমান মুদ্রা কী?

ভাসমান মুদ্রা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সফল ব্যবসায়ী হিসেবে মি. X কুমিল্লায় বেশ পরিচিত। তাঁর সততা, ব্যাংকের সাথে লেনদেন, সচ্ছলতা ও সুনামের কারণে একটি ব্যাংক তাঁর আবেদনের প্রেক্ষিতে বড় অঙ্কের অর্থ নিশ্চিন্তে ঋণ মঞ্জুর করে। অথচ মি. Y তাঁর সদ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ের জন্য ব্যাংকে ঋণ আবেদন করে। এক্ষেত্রে মি. Z নামে আরেকজন ব্যবসায়ী গ্যারান্টর হয়, কিন্তু উক্ত ব্যাংক মি. Y এর দোকান ঘর জামানত হিসেবে রাখতে চায়। [রাজশাহী ও সিলেট বোর্ড ২০১৬]
প্রত্যয়পত্র কী?
ঋণ সুবিধাসংবলিত ইলেকট্রনিক কার্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
মি. X কে উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে? ব্যাখ্যা কর।
মি. Y এর ক্ষেত্রে ব্যাংক যে ধরনের জামানত চাচ্ছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ঋণ সুবিধাসংবলিত ইলেকট্রনিক কার্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

ঋণ সুবিধাসংবলিত ইলেকট্রনিক কার্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রত্যয়পত্র কী?

প্রত্যয়পত্র কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পুষ্প সুলতানা যদি ঋণ গ্রহণকালে সেভিংস সার্টিফিকেট এর পরিবর্তে তার স্থাবর সম্পত্তপুষ্প সুলতানার জামানতটি কোন ধরনের জামানত? ব্যাখ্যা কর।পণ্য বন্ধক রেখে ব্যাংক ব্যবসায়ীদের কোন ধরনের ঋণ দেয়? ব্যাখ্যা কর।পূর্বস্বত্ব কী?উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে জনাব শফিক যে ধরনের জামানতের বিপরীতে ঋণ নিয়েছেন তার যৌকজনাব শফিক প্রথমে কোন ধরনের ঋণ নিয়েছেন? ব্যাখ্যা কর।ফ্যাক্টরিং এর চাইতে ফোরফেইটিং এর কার্য ব্যাপকতর কেন? ব্যাখ্যা কর।ভাসমান মুদ্রা কী?মি. Y এর ক্ষেত্রে ব্যাংক যে ধরনের জামানত চাচ্ছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।মি. X কে উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে? ব্যাখ্যা কর।ঋণ সুবিধাসংবলিত ইলেকট্রনিক কার্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।প্রত্যয়পত্র কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।