নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাওঃ জনাব অনিল দীর্ঘদিন একটি বাসায় ভাড়া থাকেন। তিনি নিজ নামে ভবনটির বিমা করতে চাইলে বিমা কোম্পানি তার প্রস্তাবে অস্বীকৃতি জানায়। Q. জনাব অনিল কোন ধরনের বিমা করতে চেয়েছিলেন?
ক. জীবন বিমা
খ. অগ্নি বিমা
গ. দায় বিমা
ঘ. সম্পত্তি বিমা
উত্তর: সম্পত্তি বিমা
ব্যাখ্যা: বিমার মূল শ্রেণিবিভাগ অনুযায়ী, যেকোনো ভৌত সম্পদ (যেমন: দালান বা ভবন, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি) নষ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি এড়াতে যে বিমা করা হয়, তাকে সম্পত্তি বিমা বলে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · MCQ