"ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনীতিকে গতিশীল রাখে”- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে উদ্দীপকের অর্পার বাবার কর্মরত শাখা ব্যাংক দেশের অর্থনীতিকে গতিশীল রাখে। দেশ-বিদেশে এ ব্যাংকের শাখা বিস্তৃত থাকে। ফলে ব্যাংকিং কার্যাবলি প্রত্যন্ত অঞ্চলের গ্রাহক পর্যন্ত পৌঁছে যায়। এছাড়াও শাখা ব্যাংকের মাধ্যমেই অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করা যায়। একাধিক শাখা থাকায় আর্থিক লেনদেন সহজে সম্পূর্ণ করা সম্ভব হয়। উদ্দীপকে অর্পার বাবা শাখা ব্যাংকে কর্মরত আছে। তিনি তিন বছর পর পর বিভিন্ন জেলা ও উপজেলায় বদলি হন। এক্ষেত্রে তার ব্যাংকটি বিভিন্ন জেলা ও উপজেলার গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে ও ঋণদান করে। এছাড়াও দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ব্যাংকটি অবদান রাখে। অর্পার বাবার শাখা ব্যাংক দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে। গঠিত মূলধন উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে উৎপাদনের চাকা সচল রাখে। একাধিক শাখার মাধ্যমে আর্থিক লেনদেন ও অর্থ স্থানান্তর সহজ হয়। যা জীবনযাত্রার মানোন্নয়ন ও ব্যবসায়িক প্রসারের জন্য গুরুত্বপূর্ণ। একাধিক শাখার মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ ও বৈদেশিক বাণিজ্য সহজ হচ্ছে। শাখা ব্যাংকের মাধ্যমেই কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক নীতিমালা বাস্তবায়ন করে। এভাবেই শাখা ব্যাংক হিসেবে অর্পার বাবার 'কর্মরত ব্যাংক দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে।'
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
"ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনীতিকে গতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর