উদ্দীপকের আলোকে "ব্যাংকটির উদ্দেশ্য ও কার্যাবলীর মধ্যে কোন সাদৃশ্য লক্ষ্য করা যায়?"- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জলসিড়ি কৃষি ব্যাংক একটি বিশেষায়িত কৃষি ব্যাংক। যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজনে ও অর্থনীতির বিশেষ কোন দিকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে । কৃষি ব্যাংক এসব বিশেষায়িত ব্যাংক গুলোর একটি। উদ্দীপকে উল্লেখিত জলসিড়ি কৃষি ব্যাংক কৃষি ঋণ প্রধানসহ সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। যেহেতু কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক এবং এই ব্যাংকের উদ্দেশ্য হলো দেশের কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থসংস্থান করা। এবং এ কাজ হল কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার,বীজ ইত্যাদি ক্রয়ে ঋন প্রদান করে প্রয়োজনীয় মূলধনের সংস্থান করা। কিন্তু জলসিড়ি কৃষি ব্যাংক সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ জলসিড়ি কৃষি ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলীর মধ্যে সাদৃশ্য নেই।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে "ব্যাংকটির উদ্দেশ্য ও কার্যাবলীর মধ্যে কোন সাদৃশ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর