করতোয়া ব্যাংকের তুলনামূলক সুবিধাগুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'করতোয়া' ব্যাংকটি শাখা ব্যাংকের সুবিধা পায়। শাখা ব্যাংক ব্যবস্থায় অনেক শাখা অফিসের মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করা হয়। একটি কেন্দ্রীয় অফিসের মাধ্যমে এই শাখাগুলোকে পরিচালনা করা হয়। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা শাখা ব্যাংক ব্যবস্থার আওতাধীন। উদ্দীপকে 'করতোয়া' ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। কারণ ব্যাংকটি একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে। তাই এটি নিঃসন্দেহে শাখা ব্যাংক। অনেক শাখা অফিস থাকায় প্রতিষ্ঠানটির গ্রাহকের সংখ্যাও বেশি হয়। গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে 'করতোয়া' ব্যাংকের আমানত সংগ্রহের সম্ভাবনাও বাড়ে। এই কারণে 'করতোয়া' ব্যাংকটি বেশি মূলধন গঠনের সুবিধা পায়। এছাড়া 'করতোয়া' ব্যাংকের এক শাখার অর্থ প্রয়োজন পড়লে অন্য শাখা থেকে সংগ্রহ করতে পারে। এজন্য 'করতোয়া' ব্যাংকের তারল্য সংকটের আশঙ্কা খুবই কম হয়। তাই 'করতোয়া' ব্যাংকটি শাখা ব্যাংকের সব সুবিধাই পায় বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
করতোয়া ব্যাংকের তুলনামূলক সুবিধাগুলো আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর