করতোয়া ব্যাংক ও ইছামতি ব্যাংকের পার্থক্যগুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'করতোয়া' ও 'ইছামতি' ব্যাংকের মধ্যে প্রধান পার্থক্য হলো 'করতোয়া' ব্যাংক শাখা ব্যাংকিং পদ্ধতি এবং 'ইছামতি' ব্যাংক একক ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করে। শাখা ব্যাংকিং পদ্ধতি বলতে কেন্দ্রীয় অফিসের অধীনে অনেক শাখা পরিচালনা করাকে বোঝায়। অপরপক্ষে, একক ব্যাংকিং পদ্ধতি হলো একটিমাত্র, অফিসের মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করা। একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংক অধিক প্রচলিত ও জনপ্রিয়। উদ্দীপকে 'করতোয়া' ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। সুতরাং 'করতোয়া' ব্যাংকটি হলো শাখা ব্যাংক। অপরদিকে, 'ইছামতি' ব্যাংক একটি মাত্র অফিস নিয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে। তাই 'ইছামতি' ব্যাংকটি হলো একক ব্যাংক। 'করতোয়া' ব্যাংকের মুনাফা 'ইছামতি' ব্যাংকের তুলনায় বেশি এবং 'করতোয়া' ব্যাংকের কার্য পরিধিও ব্যাপক। এখানে 'ইছামতি' ব্যাংকের কাজ একটি নির্দিষ্ট অঞ্চল পর্যন্তই সীমাবদ্ধ। আবার 'করতোয়া' ব্যাংকের কাজ অনেকগুলো অঞ্চলে বিস্তৃত। 'ইছামতি' ব্যাংকটি হলো একটি ছোট আকারের ব্যাংকিং প্রতিষ্ঠান। আবার 'করতোয়া' ব্যাংকটি হলো একটি বড় আকারের ব্যাংকিং প্রতিষ্ঠান। একটি অফিস থাকায় 'ইছামতি' ব্যাংকে বেশি তারল্য (Liquidity Reserve) রাখতে হয়। তবে এক শাখা থেকে পাশের শাখায় সহজেই অর্থ নেওয়া যায় বলে 'করতোয়া' ব্যাংকে কম তারল্য রাখলেও চলে। একটিমাত্র শাখা থাকায় 'ইছামতি' ব্যাংকে ঝুঁকি বণ্টন সম্ভব হয় না। অনেক শাখা থাকায় 'করতোয়া' ব্যাংক সহজে ঝুঁকি বণ্টন করতে পারে। এতে এক শাখায় লোকসান হলেও তা অন্য শাখার মুনাফার সাথে সমন্বয় করা যায়।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
করতোয়া ব্যাংক ও ইছামতি ব্যাংকের পার্থক্যগুলো আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর