শাখা ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর: যে ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংক বলে। শাখা ব্যাংক একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। আর্থিক সামর্থ্য বেশি থাকায় এ ব্যাংক গ্রাহকদের বহুমুখী সেবা সুবিধা নিশ্চিত করতে পারে। অনলাইন ব্যাংকিং সুবিধাও শাখা ব্যাংকিং ব্যবস্থায় প্রদান করা সম্ভব। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের আওতাধীন।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
শাখা ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর