জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকের ভূমিকা কী? ব্যাখ্যা কর।
উত্তর: যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলে। ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ঋণ সরবরাহ ও বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের চাকাকে সচল রাখে। এতে জাতীয় উৎপাদন বাড়ে ও জাতীয় আয় বৃদ্ধি পায়। কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় একদিকে মানুষের আয় বাড়ে অন্যদিকে ব্যবসায়-বাণিজ্যের উন্নতি ঘটে। ভোগ্যপণ্যে ঋণ দেওয়ার কারণে ভোগের সুযোগ সৃষ্টি হয়। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা মানুষের জীবনকে করেছে আরও সহজ। তাই বলা যায়, জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংকের ভূমিকা অপরিসীম।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকের ভূমিকা কী? ব্যাখ্যা কর।
উত্তর