উদ্দীপকে উল্লিখিত মি. আরিফের আলফা নামক ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতার বিশ্লেষণ কর।
উত্তর: আলফা ব্যাংকে হিসাব খোলার ফলে মি. আরিফের ব্যবসায়িক সকল কার্যক্রম যথাযথভাবে সম্পাদন হবে তাই তার হিসাব খোলাটা যৌক্তিক। যেসব ব্যাংক একটি প্রধান অফিসের আওতাধীন অনেকগুলো শাখার মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। যার ফলে এসব ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে অর্থ স্থানান্তর ও বৈদেশিক ব্যবসা-বাণিজ্য ও বিনিময় বিশেষ ভূমিকা রাখে। অন্যদিকে একক ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বলে এর পরিধি সীমিত ও নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ। উদ্দীপকে আরিফ সবুজ ব্যাংকে হিসাব খুলে যেটি একটি মাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্য পরিচালনা করে অর্থাৎ একক ব্যাংক। এই হিসাবের মাধ্যমে তিনি তার ব্যবসায়ী কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের ব্যর্থ হওয়ায় তিনি আলফা ব্যাংকে হিসাব খুলে যেটি একটি শাখা ব্যাংক এবং এর বিভিন্ন অঞ্চলের শাখা রয়েছে। যার ফলে তিনি তার ব্যবসায়িক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে। শাখা ব্যাংকিং ব্যবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায় বলে ব্যবসায়িক কার্যক্রম ও অর্থনৈতিক লেনদেন সহজে সম্পাদন করা যায়। তাছাড়া শাখা ব্যাংক এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং দেশের বাইরেও অর্থ আদান প্রদান করা যায়। ফলে আরিফ যদি ব্যবসায়িক কাজে প্রত্যন্ত অঞ্চলে থাকে তবুও তার অর্থ সংকট হবে না। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ও বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীর পরিসর বৃদ্ধিতে শাখা ব্যাংকের ভূমিকা অপরিসীম। সুতরাং আরিফের আলফা ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. আরিফের আলফা নামক ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর