উদ্দীপকে উল্লিখিত ক ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত "ক" ব্যাংক হল এক ধরনের চেইন ব্যাংক। যে ব্যাংক ব্যবস্থা এ সমজাতীয় কতীপয় ব্যাংক নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে ব্যাংকিং কার্য পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে। চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মুনাফা অর্জন। মূলত অর্থ স্থানান্তরের অসুবিধা ও মূলধনের সমস্যা দূর করে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য একাধিক একক ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে নিজেদের একটি চেইন নেটওয়ার্ক তৈরি করে। ফলে সবাই একসাথে একে অপরের সাহায্যে সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্য পরিচালনা করে থাকে। উদ্দীপকে "ক" ব্যাংকটি একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংকের সাথে পারস্পরিক সমঝোতার ও সহযোগিতার মাধ্যমে নিজেদের পৃথক সত্তা বজায় রেখে ব্যাংকিং কার্য পরিচালনা করে। চাচিন ব্যাংকের স্বাধীনতা বজায় রেখে একে অন্যের প্রয়োজনে সাহায্য সহযোগিতা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং উদ্দীপকে উল্লেখিত "ক" ব্যাংকটি হলো চেইন ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ক ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর