উদ্দীপকে উল্লিখিত পলাশ ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পলাশ ব্যাংক হল একক ব্যাংক। ব্যাংক হলো এমন এক ধরনের ব্যবস্থা যা একটি নির্দিষ্ট শাখার মাধ্যমে পরিচালিত কোন নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ একটি প্রতিষ্ঠান। একটি মাত্র শাখা বা অফিসের মাধ্যমে এই ব্যাংক সেবা প্রদান করে বলে এর পরিধি সীমাবদ্ধ। এ ব্যাংক দূরবর্তী কোনো এলাকায় অর্থ প্রদানের প্রয়োজন পড়লে অন্য কোন ব্যাংকের সহায়তা গ্রহণ করে। এ ধরনের ব্যাংক সাধারণত এক মালিকানা হলেও ক্ষেত্রবিশেষে অংশীদারী বা যৌথ মূলধনীয় হতে পারে। উদ্দীপকে লক্ষ্যনীয় যে, পলাশ ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত পলাশ ব্যাংক হলো একক ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পলাশ ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর