উদ্দীপকে উল্লিখিত আমান ব্যাংক লিমিটেড অর্থনৈতিক উন্নয়নে অধিক ভুমিকা পালন করে- এ উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমান ব্যাংক হল শাখা ব্যাংক, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। যে ব্যাংকিং পদ্ধতিতে এক টি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় তাকে শাখা ব্যাংক বলে। সাধারণত এর জাতীয় ব্যাংকে একটি প্রধান শাখা থাকে, যার তত্ত্ববোধনে অন্যান্য শাখা সমূহ পরিচালিত হয়। শাখা ব্যাংক আমাদের দেশে অধিক জনপ্রিয় ও পরিচিত। এ ব্যাংক ব্যবস্থা ছাড়া সামাজিক ও অর্থনৈতিক উন্নতি কল্পনা করা যায় না। পর্যাপ্ত মূলধন, আইনগত সুবিধা, অধিক বিনিয়োগ, কম ঝুঁকি, সহজে অর্থ প্রেরণ ইত্যাদি না ধরনের সুবিধা এ ব্যাংক দেয়। প্রতিটি অঞ্চলে এরূপ ব্যাংকের কার্যক্রম দেশের সার্বিক উন্নয়ন তুরান্বিত করে। ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। বলা যায় উদ্দীপকে উল্লিখিত আমান ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আমান ব্যাংক লিমিটেড অর্থনৈতিক উন্নয়নে অধিক ভুমিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর