উদ্দীপকে উল্লিখিত "ওশান" নামক ব্যাংকটি কাঠামোগত ভাবে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "ওশান" ব্যাংকটি তার কাঠামোগত দিক দিয়ে একটি একক ব্যাংক। যে ব্যাংক মাত্র একটি অফিসের মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংক বলা হয়। এই ধরনের ব্যাংকের কোন শাখা থাকে না। সেই একটিমাত্র অফিসের মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করে সেটাতেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে, যার ফলে এই ধরনের ব্যাংকের কার্যাবলী একটি নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ থাকে। একক ব্যাংক সাধারণত আয়তনে ক্ষুদ্র হয়ে থাকে। তাছাড়া একক ব্যাংকের অন্য কোন শাখা খোলারও অনুমতি নেই। উদ্দীপকে উল্লিখিত "ওশান" নামক ব্যাংকটি শুধু একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাংকের অন্য কোন শাখা না থাকায় উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ী জনাব আকাশ তার ব্যবসায়িক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করতে পারছেন না। যেহেতু একক ব্যাংক একটি মাত্র অফিসের মাধ্যমে এবং কোন শাখা ছাড়া তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সুতরাং উদ্দীপকে উল্লিখিত "ওশান" ব্যাংকটি একটি একক ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত "ওশান" নামক ব্যাংকটি কাঠামোগত ভাবে কোন ধরনের? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর