জনাব আকাশের "এক্সিম" ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: এক্সিম" ব্যাংকে হিসাব খোলার ফলে জনাব আকাশের ব্যবসায়িক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন হবে তাই তার হিসাব খোলাটা যৌক্তিক। যেসব ব্যাংক একটি হেড অফিস সহ অনেকগুলো শাখার মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। ফলে তারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অর্থ স্থানান্তর অব বৈদেশিক বাণিজ্য ও বিনিময়ে বিশেষ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে একক ব্যাংক একটি মাত্র শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে বলে এর পরিধিসীমিত ও নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধ। উদ্দীপকের জনাব আকাশ "ওশান" ব্যাংকে একটি হিসাব খুলে সেটি কিনা একটি মাত্র অফিসের মাধ্যমে তার কার্য পরিচালনা করে অর্থাৎ একক ব্যাংকিং কাঠামোর মাধ্যম। এই হিসাবের মাধ্যমে তিনি তার ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করতে ব্যর্থ হওয়ায় তিনি "এক্সিম" নামক ব্যাংকে হিসাব খুলে যেটি কিনা শাখা ব্যাংক এবং এর অনেক অঞ্চলে শাখা রয়েছে। যার ফলে তিনি তার ব্যবসায়িক কাজ যেমন বৈদেশিক বিনিময় ও লেনদেন সহজে সম্পন্ন করতে পারবে। শাখা ব্যাংকিং ব্যবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলের শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়,ফলে ব্যবসায়িক কর্মকাণ্ড ও অর্থনৈতিক লেনদেন সহজে সম্পাদন করা যায়। এক্ষেত্রে একক ব্যাংক অর্থনৈতিক কর্মকান্ড সম্পাদনের ব্যার্থ হয়। তাছাড়া শাখা ব্যাংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং দেশের বাইরে ও অর্থ আদান প্রদান করা সহজ হয়, যা ব্যবসায়িক কাজে অত্যন্ত জরুরী। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় শাখা ব্যাংকের ভূমিকা অপরিসীম। সুতরাং, জনাব আকাশের "এক্সিম" ব্যাংক যা একটি শাখা ব্যাংকে হিসাব খোলা অত্যন্ত জরুরী।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
জনাব আকাশের "এক্সিম" ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর