উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ভোক্তার ঋণ কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ভোক্তার ঋণ কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছে তার যথার্থতা রয়েছে। যোগান ও ক্রয় খাতে ঋণের পরিমাণ রক্ষিত মাত্রায় বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ভোক্তার ঋন নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। সাধারণত কিস্তির হ্রাস ও বৃদ্ধির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা যায়। উদ্দীপকে দেখা যায় যে ঋণ কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিস্তির নির্দিষ্ট পরিমাণ বাড়ানোর নির্দেশ দেন। ফলে গ্রাহকদের কিস্তির অর্থ পরিশোধ করতে সমস্যার সৃষ্টি হয় বলে গ্রাহকরা ঋণ নিতে নিরুৎসাহিত হয়। এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ কম করা গেলে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ভোক্তার ঋণ কমানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে তা যথার্থতা রয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ভোক্তার ঋণ কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর