উদ্দীপকে "ABC" ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের কার্যক্রমের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ABC ব্যাংকের সাথে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সাদৃশ্যপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক হল একটি দেশের প্রধান ব্যাংক যার অধীনে অন্য সকল ব্যাংক তালিকাভুক্ত হয় এবং তারপর দুটো আইন কানুন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে এবং অন্য সকল ব্যাংকের অভিভাবকেরও দায়িত্ব পালন করে। কারণ অন্য সকল ব্যাংক যখন কোন সমস্যায় পরে অথবা ঋণের প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংকই তাদের সহযোগিতা করে। উদ্দীপকে উল্লিখিত "ABC" ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয় "xyz" ব্যাংক।এবং ABC ব্যাংকের অনুমতি গ্রহণ করে আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। অর্থাৎ ABC ব্যাংক এখানে প্রধান ব্যাংক এবং "xyz" "ABC" ব্যাংকের অধীনে তালিকা ভুক্ত ব্যাংক। আর"xyz" ব্যাংকের কার্যক্রম যেহেতু "ABC" ব্যাংকের অনুমতির ওপর নির্ভর করেছে সুতরাং ABC ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কারণ তার কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের শাখা সাদৃশ্যপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে "ABC" ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের কার্যক্রমের সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর