কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণের বরাদ্দকরণ নীতিটির ব্যবহার করেছে। ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করে থাকে, যার মধ্যে ঋণের বরাদ্দকরন নীতি একটি। এই নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক দেশের বিভিন্ন বিশেষ খাত চিহ্নিত করে ব্যাংক হতে প্রদত্ত ঋণের পরিমাণ কম বেশি করে থাকে। বিশেষ বিশেষ খাত বলতে কৃষি, শিল্প, সমবায় ইত্যাদি খাতকে বোঝায়। যেই খাতগুলোর উন্নয়ন সাধন করার জন্য ব্যাংকের থেকে সহজ সরতে ঋণ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতা হীন সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আক্রান্ত এলাকা কে বিশেষভাবে চিহ্নিত করে সেসকল এলাকার সকল ব্যাংকের শাখা কে ৪০% কৃষি খাতে ঋণ দেওয়ার জন্য নির্দেশ দেয়। যার ফলে তারা যেন তাদের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও লাঘব করতে পারে। এখানে একটি বিশেষ খাত হিসেবে কৃষিকে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে একটি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের শাখা কে কৃষিখাতে ৪০% ঋণ দেওয়া নির্দেশ দেয়। যা মূলত ঋণ বরাদ্দ করুন নীতির আওতাধীন। এমতাবস্থায় এই নীতি গ্রহণ করা যথার্থ। এর ফলে জনগণ সহজেই তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করেছে তার য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর