খোলা বাজার নীতিটির ব্যাখ্যা কর।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে খোলা বাজারের যে বন্ড,সিকিউরিটিজ,বিল,শেয়ার,ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয় করে তাকে খোলা বাজার নীতি বলে। বাজারে অর্থের সরবরাহ বেশি হলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে জনগণকে শেয়ার, বন্ড, সিকিউরিটি ইত্যাদি ক্রয়ের আহ্বান জানায় যার ফলে অতিরিক্ত অর্থ সরকারের কাছে চলে আসে এবং অর্থের সরবরাহ কমে যায়। ঠিক একই ভাবে যখন অর্থের সরবরাহ কমে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক এইসব বন্ড ও সিকিউরিটিজ ক্রয় করে অর্থাৎ সরবরাহ বাড়ায়।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
খোলা বাজার নীতিটির ব্যাখ্যা কর।
উত্তর