"xyz" ব্যাংকের সমস্যার সমাধানে তোমার পরামর্শ কি? উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: "xyz" ব্যাংকের সমস্যা সমাধানের জন্য ব্যাংক থেকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তারল্য সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। তারল্য বলতে ব্যাংক কর্তৃক গ্রাহকের অর্থ চাহিবার মাত্র ফেরত প্রদানের সামর্থ্য ধরে রাখা কে বোঝায়। ব্যাংক আমানতের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে তাই ব্যাংকের তারল্য। কিন্তু ব্যাংক সংরক্ষিত সকল অর্থ তরল অবস্থায় রাখে না। এই অর্থ ঋণের মাধ্যমে বিতরণ করে। কিন্তু যখনই গ্রাহক তার অর্থ ফেরত চাই এবং ব্যাংকের কাছে পর্যাপ্ত তারল্য না থাকে তখনই ব্যাংক অর্থ সরবরাহে ব্যর্থ হয়। পর্যাপ্ত তরল্যের অভাবে ব্যাংক দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। উদ্দীপকে xyz ব্যাংকটি ABC ব্যাংকের তালিকাভুক্ত একটি ব্যাংক। ABC ব্যাংক এখানে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পালন করছে। আর কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি প্রয়োগ করে থাকে ব্যাংকিং ব্যবস্থা সঠিক রাখার জন্য। তার মধ্যে তারল্য নীতি একটি। কিন্তু xyz ব্যাংক অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করলেও তারল্য নীতি সঠিকভাবে পালন করেনি। যার কারণে গ্রাহকে অর্থ সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। xyz ব্যাংকের সমস্যার সমাধানের প্রধান পরামর্শ হলো তারল্য সংগ্রহ। এর জন্য xyz কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ "ABC" ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারে। কারণ কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্য সকল ব্যাংককে ঋণ প্রদান করে থাকে যখন তাদের ঋণের প্রয়োজন হয়। তবে xyz ব্যাংকটিতে ভবিষ্যতে তার কার্যক্রম চালু রাখতে হলে অবশ্যই তারল্য নীতি মেনে চলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ অর্থ তরল অবস্থায় রাখতে হবে যেন গ্রাহকের চাহিবার মাত্র অর্থ প্রদান করতে পারে। তাছাড়া "xyz" ব্যাংকে অধিক দ্রুত তরল করা যায় এমন বিনিয়োগ করার পরামর্শ রইলো।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
"xyz" ব্যাংকের সমস্যার সমাধানে তোমার পরামর্শ কি? উদ্দীপকের আলোকে আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর