উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের জন্য কোন সংখাত্নক পদ্ধতির সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গৃহীত পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণের সংখাত্নক পদ্ধতির খোলা বাজার নীতির সাথে সম্পর্কযুক্ত। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে খোলা বাজারে যে বন্ড, সিকিউরিটিস,বিল,শেয়ার ইত্যাদি ক্রয় বিক্রয় করে তাকে খোলা বাজার নীতি বলা হয়। জনগণ বা ব্যাংকের কাছে যখন অতিরিক্ত অলস অর্থ থাকে তখন ব্যাংক ঋণ প্রদানের হার বেড়ে যায় এবং নগদ প্রবাহ বেশি হয়। তখন সরকার এইসব বন্ড, শেয়ার, সিকিউরিটিস বিক্রয় এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে ঋণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। সরকারি বন্ড,শেয়ার, ডিফেন্সার ও সিকিউরিটিস উচ্চ সুদ হাড়ের পাশাপাশি নিরাপত্তা প্রদান করে বিধায় এটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলে। তাই জনগণের পাশাপাশি ব্যাংকের কাছে এটি পছন্দসই বিনিয়োগ। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য করছে যে দেশের মানুষ তাদের অর্থ বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে টাকা রাখা কে প্রাধান্য দিচ্ছে এবং ব্যাংকে অলস অর্থ বেড়ে যাচ্ছে। যার ফলে বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশ ব্যাংক বাজারে বিভিন্ন ধরনের সরকারি বন্ড,সিকিউরিটিজ,বিল প্রভৃতি বিক্রি করে যা ব্যাংকের জন্য লাভজনক বিনিয়োগ। আর বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য এসব কার্যক্রম করে থাকে খোলা বাজার নীতি অনুযায়ী।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের জন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর