নগদ প্রবাহ নিয়ন্ত্রণের জন্য উদ্দীপকে বর্ণিত কোন কৌশলটি অধিকতর উপযোগী ব্যাখ্যা কর।
উত্তর: নগদ প্রবাহ নিয়ন্ত্রণের জন্য উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় কৌশলটি অর্থাৎ উচ্চ সুদ হারে ট্রেজারি বিল, বন্ড,ঋণপত্র প্রভৃতি বিক্রয়ের ঘোষণা অধিকতর উপযোগী। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ও নগদ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের অন্যতম দেওয়া কৌশল হলো খোলা বাজার নীতি। এই কৌশলে কেন্দ্রীয় ব্যাংক বন্ড, বিল, সিকিউরিটি ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকে। যখন নগদ প্রবাহ বেশে থাকে তখন সরকার এগুলো বিক্রয় করে নগদ অর্থ নিজের আয়ত্তে নিয়ে নগদ প্রবাহ নিয়ন্ত্রণ করে আবার নগদ প্রবাহ কমে গেলে এগুলো ক্রয় করে নগদ অর্থের যোগান দেয়। উদ্দীপকে উল্লেখিত দুটি কৌশলের মধ্যে প্রথম টি হল ব্যাংক হতে প্রদত্ত গাড়ি, ফ্রিজ, টিভি ও আসবাবপত্র ইত্যাদি ক্রয়ের জন্য যে ঋণ প্রদান করা হয়েছে তার কিস্তি কমিয়ে আনা যার ফলে নগদ প্রবাহ কমে আসছে এবং ব্যাংক নগদ অর্থ সংগ্রহ করে বাজারে নগদ অর্থের প্রবাহ কমাবে।অন্যদিকে দ্বিতীয় কৌশলে বলা হয়েছে রমনা ব্যাংক উচ্চ হাড়ে ট্রেজারি বিল, বন্ড, ঋণপত্র ইত্যাদি বিক্রয় করবে যাতে করে মানুষ নগদ অর্থ প্রদান করে এগুলো ক্রয় করে এবং বাজারে নগদ অর্থের প্রবাহ কমে আসে এবং রমনা ব্যাংকের আয়ত্তে চলে আসে। উপরোক্ত বর্ণিত দুটি কৌশলের মধ্যে দ্বিতীয় কৌশলটি অধিক উপযোগী। কারণ, গাড়ি, ফ্রিজ ও আসবাবপত্র এইসব ক্রয়ের জন্য ঋণ নেওয়া গ্রাহকের সংখ্যা খুবই সীমিত। এই কৌশল ব্যবহার করা নগদ প্রবাহ নিয়ন্ত্রণ করা খুবই সময় সাপেক্ষ এবং তুলনামূলকভাবে কম কার্যকরী। অন্যদিকে যখন মানুষ দেখবে উচ্চ সুদ হারে বন্ড,বিল ও সিকিউরিটিস পাওয়া যাচ্ছে যা ঝুঁকিমুক্ত বিনিয়োগ এবং যেকোনো সময় ভাঙানো যাবে তখন তারা তাই করবে এবং নগদ প্রবাহ নিয়ন্ত্রণে চলে আসবে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
নগদ প্রবাহ নিয়ন্ত্রণের জন্য উদ্দীপকে বর্ণিত কোন কৌশলটি অধিকতর উপযো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর