বাংলাদেশ ব্যাংকের প্রথম সার্কুলার ঋণ নিয়ন্ত্রণের কোন কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশ ব্যাংকের প্রথম সার্কুলার ঋণ নিয়ন্ত্রণে ব্যাংক হার নীতির সাথে সংহতিপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক তালিকাভুক্ত ব্যাংক সমূহের প্রদত্ত ঋণের সুদের হার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের কৌশল কে ব্যাংক হার নীতি বলে। এটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখাত্নক পদ্ধতি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক হার ৫%। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার অর্থ সংকটে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হয় যার বিপরীতে ব্যাংকগুলোকে ৫% হারে সুদ প্রদান করা লাগে। কিন্তু যখন ঋণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন বাংলাদেশ ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার বাড়িয়ে দেয় যেন ব্যাংকগুলোর ঋণ নিতে অনীহা সৃষ্টি হয়। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে উদ্বিগ্ন হয়ে ব্যাংকগুলো থেকে প্রদত্ত ঋণ নিয়ন্ত্রণের জন্য একটি সার্কুলার প্রধান করে যেখানে তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রদত্ত ঋণের বিপরীতে সুদের হার বাড়িয়ে দেয়। ফলে ব্যাংকগুলোকে ঋণ নিতে হলে বেশি সুদ প্রদান করতে হবে। ফলে ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যাবে। আর এভাবে ব্যাংক হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলী হলো ব্যাংক হার নীতি।তাই বাংলাদেশ ব্যাংকের প্রথম সার্কুলারটি ঋণ নিয়ন্ত্রণে ব্যাংক হার নীতির সাথে সংগতিপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
বাংলাদেশ ব্যাংকের প্রথম সার্কুলার ঋণ নিয়ন্ত্রণের কোন কৌশলের সাথে স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর