উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমত কোন পদ্ধতি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমত গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতি ব্যবহার করেছে। বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমবেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যেসব খাতে ঋণ দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। আর যেসব খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি বাজারে ঋণ সরবরাহ নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে প্রথমে ব্যাংকটি বিশেষ কিছু খাতে ঋণের সরবরাহ সীমিত করে দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেসব খাতে ঋণ সরবরাহ কমানো উচিত মনে করেছে সেসব খাতে ঋণের বরাদ্দ কমিয়ে দেয়। এ ধরনের কৌশল ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমত গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতি ব্যবহার করেছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমত কোন পদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর