উদ্দীপকের আলোকে প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ঋণ নিয়ন্ত্রণে গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগ করেছে। ভোগ্যপণ্যের ওপর প্রদত্ত ঋণের কিস্তি হ্রাস-বৃদ্ধি করে কিংবা সুদের হার হ্রাস-বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ কৌশল হলো ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি ঋণ নিয়ন্ত্রণে গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ভোগ্যপণ্যের ওপর বাজারদর নিয়ন্ত্রণ করতে চায়। তাই উক্ত ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণের ব্যয় ও শর্ত পরিবর্তনের নির্দেশ দেয়। অর্থাৎ ভোগ্যপণ্যের ওপর ঋণদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কড়াকড়ি আরোপ করে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো ভোক্তা ঋণের সুদের হার বাড়িয়ে দিলে কিংবা কিস্তির পরিমাণ কমিয়ে দিলে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণে অনাগ্রহ সৃষ্টি করবে। যার ফলে ভোগ্যপণ্য ক্রয় খাতে ঋণ সরবরাহ কমবে এবং বাজারদর নিয়ন্ত্রণে আসবে। ঋণ নিয়ন্ত্রণে এ ধরনের কৌশল ভোক্তাঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অন্তর্ভুক্ত।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের ঋণ নিয়ন্ত্রণের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর