ঘূর্ণিঝড় পরবর্তী কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ঘূর্ণিঝড় পরবর্তী কৃষকদের ঋণ পেতে কেন্দ্রীয় ব্যাংক ঋণের বরাদ্দকরণ নীতি ব্যবহার করেছে। ঋণের বরাদ্দকরণ নীতি হলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিগুলোর একটি। এ নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বিশেষ খাত চিহ্নিত করে ঋণের পরিমাণ কম-বেশি করে। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের কথা আলোচনা করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় ব্যাংক এসব এলাকার সব ব্যাংকের শাখাকে কৃষি খাতে ৪০% ঋণ দেওয়ার জন্য নির্দেশনা জারি করে। এখানে বিশেষ খাত হিসেবে কৃষি খাতকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্যাংকের মোট ঋণের ৪০% কৃষি খাতের জন্য বরাদ্দ রাখায় এ কৌশলকে ঋণের বরাদ্দকরণ নীতি বলা যায়। এ নীতি প্রয়োগের ফলে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা হবে। এখানে কৃষি খাতকে গুরুত্ব দেওয়ায় ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকার জনগণ সহজে মন্দাবস্থা কাটিয়ে উঠতে পারবে। সুতরাং, কৃষকদের এবং কৃষি খাতের উন্নয়নে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
ঘূর্ণিঝড় পরবর্তী কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর