কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রথমে কোন পদ্ধতি গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রথমে ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতি গ্রহণ করেছে। যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক হার বলে। কেন্দ্রীয় ব্যাংক উক্ত হারের হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। এ উদ্দেশ্যে ব্যাংকটি তার সুদের হার ২% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক পূর্বের চেয়ে ২% অধিক সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে। ফলে বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণের সুদের হার বাড়বে। এ কারণে জনগণের মাঝে ঋণ গ্রহণে অনাগ্রহ সৃষ্টি হবে, যা ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত এ ধরনের পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণে সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির সাথে সম্পৃক্ত।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রথমে কোন পদ্ধতি গ্রহণ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর