উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গৃহীত ১ম পদক্ষেপটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গৃহীত ১ম পদক্ষেপটি হলো ব্যাংক হার পরিবর্তন নীতি। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করে সেটি ব্যাংক হার। কেন্দ্রীয় ব্যাংক এ হার হ্রাস-বৃদ্ধি করে বাজারে ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিকভাবে সচ্ছল হলে এ নীতি ফলপ্রসূ হয় না। উদ্দীপকে সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলো বিলাসবহুল পণ্য ক্রয়ে অধিক পরিমাণ ঋণ দেয়। এতে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এমতাবস্থায় বাংলাদেশ ব্যাংক সুদের হার ৯% থেকে ১২% করে দেয়। বাণিজ্যিক ব্যাংক যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক হার বলা হয়। বাজারে ঋণের সরবরাহ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় ব্যাংক এ হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে কম ঋণ গ্রহণ করে এবং ঋণদান ক্ষমতা হ্রাস পায়। যার কারণে বাজারে ঋণের সরবরাহও হ্রাস পায়। তাই বলা যায়, উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ব্যাংক হার নীতি ব্যবহার করেছিল।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গৃহীত ১ম পদক্ষেপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর