'মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপটি অধিক কার্যকর।'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপ তথা ব্যাংক হার নীতি প্রয়োগের পদক্ষেপটি অধিক কার্যকর- উক্তিটি যথার্থ। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিজ বাট্টা করে তাকে ব্যাংক হার বলে। ব্যাংক হার হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করাকে ব্যাংক হার নীতি বলে। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে ব্যাংকটি ঋণের বরাদ্দকরণ নীতি ব্যবহার করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে এ সিদ্ধান্তের পরও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি প্রথম শ্রেণির বিলসমূহে বাট্টা করার হার ৪% থেকে ৫%-এ উন্নীত করে। অর্থাৎ, পূর্বের চেয়ে ১% বাড়িয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত এ ধরনের পদক্ষেপ হলো ব্যাংক হার নীতির প্রয়োগ। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক বিল বাট্টার হার বাড়িয়ে দেওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বিল বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থ সংগ্রহের আগ্রহ কমে আসবে। ফলে ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা পূর্বের চেয়ে কমবে। যা বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কমিয়ে দেবে। ফলে মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত ব্যাংক হার নীতির প্রয়োগ অধিক কার্যকর ভূমিকা রাখবে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
'মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর