উদ্দীপকে বড় ব্যাংক বলতে কোন ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বড় ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে। তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থবাজারকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে এবং উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মি. মজুমদারের লেনদেনকৃত ব্যাংকটি একটি বড় ব্যাংকের তালিকাভুক্ত। এ ব্যাংক বড় ব্যাংকটির নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ বড় ব্যাংকটির নির্দেশ অনুযায়ী উক্ত ব্যাংকে জমা রাখে। আবার বড় ব্যাংকটি বিপদ মুহূর্তে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে মি. মজুমদারকে লেনদেনকৃত ব্যাংকটিকে ঋণ দেয় এবং বিপদে পাশে থাকে। এ থেকে বোঝা যায়, বড় ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে। কারণ বড় ব্যাংকটির কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে বড় ব্যাংক বলতে কোন ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর