বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরবর্তী পদ্ধতিটি বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরবর্তী পদ্ধতিটি হলো খোলাবাজার নীতি। এ নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বন্ড, সিকিউরিটিজ, বিল, শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি কেনাবেচা করে। কেন্দ্রীয় ব্যাংক এ নীতি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করে। তাই এ নীতি প্রত্যক্ষভাবে বাণিজ্যিক ব্যাংকের ঋণের প্রবাহকে প্রভাবিত করে। উদ্দীপকে সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলো বিলাসবহুল পণ্য ক্রয়ে অধিক পমিরাণ ঋণ দেয়। এতে মুদ্রাস্ফীতি দেখা দিলে বাংলাদেশ ব্যাংক সুদের হার ৯% থেকে ১২% করে দেয়। এতেও বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য প্রভাবিত হয়নি। ফলে বাংলাদেশ ব্যাংক তার কাছে রক্ষিত শেয়ার ও ঋণপত্র সরাসরি বিক্রি শুরু করে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রথমে ব্যাংক হার নীতি অনুসরণ করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিকভাবে সচ্ছল হওয়ায় তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেনি। ফলে এ নীতি কার্যকর হয়নি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক খোলাবাজার নীতি অনুসরণ করে। এতে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকে সঞ্চিত টাকা তুলে কেন্দ্রীয় ব্যাংক থেকে শেয়ার ও ঋণপত্র কিনবে। ফলে বাধ্যতামূলকভাবে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হবে। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস পাবে। ফলে বাজারে ঋণের পরিমাণ কমবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তাই বলা যায়, দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের গৃহীত খোলাবাজার নীতি যথার্থ হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরবর্তী পদ্ধতিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর