উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ১ম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের কোন সংখ্যাত্মক পদ্ধতির সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত প্রথম পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির খোলাবাজার নীতির সাথে সম্পর্কিত। ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি মেনে চলে। এ কৌশল অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক বন্ড, বিল, সিকিউরিটিজ প্রভৃতি কেনা-বেচার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, দেশের জনগণ লাভজনক খাতে বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে অর্থ জমা রাখছে। এর ফলে ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ দিন দিন বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাজারে সরকারি বন্ড, সিকিউরিটিজ, বিল প্রভৃতি বিক্রি করে। এতে বেশি আয়ের প্রত্যাশায় জনগণ ব্যাংক থেকে অর্থ তুলে সরকারি সিকিউরিটিজ কিনে। ফলে বাণিজ্যিক ব্যাংক এসব সিকিউরিটিজ কেনা-বেচার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করছে যা খোলাবাজার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ১ম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের কোন সংখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর