মি. সাফির ব্যাংকটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. সাফির ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রধান ব্যাংক। এ ব্যাংক একটি দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করানোই এ ব্যাংকের উদ্দেশ্য। উদ্দীপকে মি. সাফি একটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা। তার ব্যাংকটি বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন করে। উক্ত নীতিমালার আলোকে দেশের ব্যাংকগুলো পরিচালিত হয়। এছাড়া দেশের ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখতে ব্যাংকটি বিভিন্ন কৌশল প্রয়োগ করে থাকে। মূলত দেশের প্রধান ও একমাত্র ক্ষমতাপ্রাপ্ত ব্যাংক হিসেবে উল্লিখিত কার্যক্রম সম্পাদনকারী ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাই বলা যায়, মি, সাফির ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
মি. সাফির ব্যাংকটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর