ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যাংক একপক্ষ থেকে অর্থ আমানত হিসেবে ধার নেয় এবং অন্যপক্ষকে ধার দেয়, তাই ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়। ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। এটি জনগণের সঞ্চিত অর্থ আমানত রাখে। আমানতের একটি অংশ তারল্য হিসেবে রেখে বাকি অংশ ঋণদান ও বিনিয়োগ করে। মূলত ব্যাংক আমানতকারীর অর্থ ধার হিসেবে গ্রহণ করে এবং ঋণগ্রহীতাদেরকে ঋণ বাবদ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। তাই ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর