উদ্দীপকে ব্যাংকের কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের কাজগুলো প্রতিনিধিত্বমূলক কাজের আওতাভুক্ত। ব্যাংক আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যাংক জনগণ থেকে কম সুদে আমানত সংগ্রহ করে বেশি সুদে ঋণ দেয় এবং গ্রাহকদের আর্থিক সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করে। ব্যাংক গ্রাহকের পক্ষে যেসব কাজ করে তাকে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ বলে। উদ্দীপকে ব্যাংকের বিভিন্ন কাজ সম্পর্কে বলা হয়েছে। এসব কাজ ব্যাংক গ্রাহকদের পক্ষ হয়ে করে থাকে। যেমন: গ্রাহকদের পক্ষে ব্যাংকগুলো অর্থ আদায় ও পরিশোধ, শেয়ার কেনা-বেচা, অর্থ ও সম্পদের নিরাপদ সংরক্ষণ করে। ফলে গ্রাহকদের সাথে ব্যাংকের একটি সুসম্পর্ক গড়ে ওঠে। বর্তমান, প্রতিযোগিতামূলক ব্যাংক ব্যবস্থায় গ্রাহক সেবা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রাহকদের সেবা দিয়েই ব্যাংক মুনাফা অর্জন করে। তাই উদ্দীপকের ব্যাংকগুলো গ্রাহকদের পক্ষে প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংকের কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর