উদ্দীপকে ঋণের পরিমাণকে কাম্যস্তরে রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক প্রথম অবস্থায় ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নৈতিক প্ররোচনা পদ্ধতি ব্যবহার করেছে। ঋণ নিয়ন্ত্রণের বিষয়ে লিখিত বা আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি না করে উপদেশ ও পরামর্শ প্রদানের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণের কৌশলটি হলো নৈতিক প্ররোচনা। এটি ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর জন্য বাণিজ্যিক ব্যাংকসমূহকে গাড়ি, টিভি, এসি, ফ্রিজ ক্রয়ের ক্ষেত্রে ঋণ প্রদানে নিরুৎসাহিত করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিক কোনো নির্দেশনা কিংবা বাধ্যতামূলক কোনো নিয়ম জারি না করে সুকৌশলে প্রভাবিত করে বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।, এক্ষেত্রে ব্যাংকগুলোর ওপর এক ধরনের নৈতিক বাধ্যবাধকতার সৃষ্টি হয়। ঋণ নিয়ন্ত্রণে এ ধরনের ব্যবস্থা নৈতিক প্ররোচনা পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক প্রথম অবস্থায় ঋণ নিয়ন্ত্রণের নৈতিক প্ররোচনা পদ্ধতি ব্যবহার করেছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে ঋণের পরিমাণকে কাম্যস্তরে রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর